google.com, pub-2333331754257370, DIRECT, f08c47fec0942fa0 EVERYDAY MISCELLANEOUS: May 2021

Wednesday, 12 May 2021

ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই কিভাবে কপি রাইট স্ট্রাইক সরিয়ে ফেলবেন।

 











আমি বিশ্বজিৎ , আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেখা, আমাদের আজকের বিষয় হল কিভাবে কপি রাইট ক্লেম সরিয়ে ফেলবেন ইউটিউব চ্যানেল থেকে।


মূল বিষয়ে যাবার আগে কয়েকটি প্রয়োজনীয় তথ্য আমাদের জেনে নেওয়া জরুরী, যেগুলি হল কপি রাইট ক্লেম কেন আমাদের চ্যানেলে আসে?

এর উত্তর হল, যখন আমরা কোনো কনটেন্ট,  ফটো, ভিডিও বা মিউজিক দিয়ে একটি নুতন ভিডিও তৈরি করতে যাই আমাদের ইউটিউব চ্যানেল এর জন্যে,  তখন মাঝে মাঝেই আমাদের মনে থাকে না যে,  সমস্ত "র মেটেরিয়াল" বা কনটেন্ট দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এর জন্যে নুতন ভিডিও টি তৈরি করছি সেটা অন্য কারও নিজস্ব প্রোপার্টি এবং তিনি আমাদের ঐ গুলি দিয়ে কাজ করার অনুমতি দেন নি বা অনুমতি দেবেন না।
এই ধরনের কনটেন্ট দিয়ে নুতন ভিডিওটি তৈরি করে যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি তাহলে আমাদের ওই ভিডিওটিতে ইউ টিউবের কাছ থেকে কপি রাইট স্ট্রাইক চলে আসতে পারে যে কোনো সময় এবং এর ফলে ওই ভিডিওটির মনিটাইজেশন এর ক্ষেত্রে অনেক বাধা হতে পারে অথবা চ্যানেলের উপররেও এর প্রভাব পড়তে পারে।
















একজন ইউটিউব ক্রিয়েটর এর কাছে এই ধরনের কপি রাইট স্ট্রাইক এর গুরত্ব অপরিসীম এবং সেই কারণে খুব দ্রুততার সাথে  ওই কপি রাইট স্ট্রাইক টি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা উচিত।

এই কাজ টি করার সময় তিনটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যেমন -

১) আমাদের কোন ভিডিওটিতে কপি রাইট স্ট্রাইক লেগেছে সেটা জানতে হবে।

২) কোন বিষয়ে কপি রাইট স্ট্রাইক সেটা জানতে হবে।

৩) কিভাবে কপি রাইট ক্লেম সরিয়ে ফেলা যায় সেটা জানতে হবে।

কিভাবে বুঝবেন কপি রাইট স্ট্রাইক রয়েছে?


প্রথমে আপনার ডেস্ক টপ বা মোবাইলের ক্রোম ব্রাউজার বা আপনার পছন্দ মত যে কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ( চ্যানেল কন্টেন্ট) ওপেন করে নিন এবার আপনার চ্যানেল আইডি দিয়ে লগইন করুন, তারপর বাম দিকের উপরে থ্রি ডট এ ক্লিক করুন এবং আপনার চ্যানেল এর ভিডিও তে যান । দেখবেন আপনার ভিডিও গুলি পর পর শো করবে ।
ভিডিও গুলির পাশে দ্বিতীয় নম্বর কলোমে আছে রেস্ট্রিকশন নামের ঘর সেখানে লক্ষ্য করলেই দেখতে পারেন কপি রাইট ক্লেম রয়েছে (যদি থাকে)


ইমেজ, ভিডিও, অডিও কোন  বিষয়ে কপি রাইট স্ট্রাইক জানবেন কিভাবে?


"কপি রাইট ক্লেম" লেখা টিতে ক্লিক করলেই ইউটিউব  স্টুডিও শো করবে পর পর সমস্ত ডিটেইলস , ধরুন আপনার অডিও টির অথবা মিউজিক টির জন্যে কপিরাইট ক্লেম এসেছে, তাহলে ইউটিউব আপনাকে সমস্ত ডিটেইলস শো করবে, যেমন মিউজিক টি কার বা কোথা থেকে এলো ইত্যাদি।






কিভাবে কপি রাইট ক্লেম সরিয়ে ফেলবেন?










এবারে যদি আপনি আপনার ভিডিও থেকে কপি রাইট ক্লেম সরিয়ে ফেলতে চান তাহলে পাশের ঘরে তিনটি অপশন পাবেন যেমন --


১) আপনি ঐ মিউজিক টি বা অডিও টি ডিলিট করতে পারেন।


২)  ঐ মিউজিক বা অডিওটি মিউট করে দিতে পারেন।


৩) ঐ মিউজিক বা অডিওটি অন্য কোনো কপি রাইট ফ্রি মিউজিক বা অডিওর সঙ্গে রিপ্লেস করতে পারেন।


যেখান থেকে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন অপশন টি নিবেন, যদি আপনি রিপ্লেস অপশন এ যেতে চান তাহলে আপনি ইউটিউব এর কপি রাইট ফ্রি অডিও লাইব্রেরীতে গিয়ে সেখান থেকে অন্য কোনো মিউজিক বা অডিও নিয়ে আপনার আগের মিউজিক বা অডিওর সঙ্গে (যেটির জন্যে কপিরাইট ক্লেম এসেছে) রিপ্লেস করতে পারেন অথবা আপনার নিজস্ব কোন মিউজিক বা অডিও রিপ্লেস করতে পারেন তবে এটি করার সময় একটি কথা মনে রাখতে হবে যে আপনার আগের মিউজিক বা অডিওর ডিউরেশন এবং যে মিউজিক বা অডিও টি আপনি রিপ্লেস করবেন তার ডিউরেশন ম্যাচ করতে হবে।

এইভাবে ক্রিয়েটিভ কমোন র মেটেরিয়াল দিয়ে অর্থাৎ কপি রাইট ফ্রী কনটেন্ট দিয়ে আপনার চানেলে এসে যাওয়া  কপি রাইট ক্লেম টি  আপনি সফলতার সঙ্গে খুব অনায়াসেই সরিয়ে দিতে পারবেন।

এই লেখাটি পড়ে কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না
কারন এই লেখাটি পড়ে যদি কারও কিছু মাত্র উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম সার্থক মনে করবো





                Translated into English

              

How to remove YouTube Copyright Claim from Channel Containt









I am Biswajit, I am starting today's article by wishing you all the best. Our main topic today is how to remove the copyright claim from the YouTube channel.

 Before moving on to the main topic, it is important for us to know some important information, which is why the copyright claim comes to our channel?

  

The answer is, when we go to create a new video for our YouTube channel with any content, photo, video or music, sometimes we don't remember the "content" we used to create a new video for our YouTube channel,  creating it may be someone else's own property and he did not allow or will not allow us to work with those shots.


 If we create a new video with this type of content and upload it to our YouTube channel, then at some point in time our video may get a copyright strike from YouTube and this may result in many obstacles to monetization of that video or even on your YouTube channel.  May have an effect.


 So the importance of this type of copyright strike is immense to every YouTube creator and that is why that copyright strike should be removed from the YouTube channel very quickly.

 

There are three things to keep in mind when doing this, such as -

 

 1) We need to know which video has a copyright strike.


 2) You need to know about the copyright strike.


 3) You need to know how to remove the copyright claim.














 





How do you know if there is a copyright strike.



First open YouTube Studio (channel content) from your desktop or mobile Chrome browser or any browser of your choice, then log in with your channel ID, then click on the three dots at the top left and go to your channel's video  .  You will see your videos will show one after another.

 Next to the videos, in the second column, there is a box called Restriction


How to know copyright strike on any subject like image, video, audio.


 Clicking on the "Copyright Claim" text will show YouTube Studio all the details one after the other. Suppose a copyright claim has been received for your audio or music, then YouTube will show you all the details, such as where the music came from or where it came from.

 



How to remove a copyright claim -













This time, if you want to remove the copyright claim from your video, you will find three options in the next box .

 

 1) You can delete that music or audio.


 2)  You can mute music or audio.

 

 3) You can replace that music or audio with any other copyright free music or audio.


  From where you have to decide which option you want to take, if you want to go to the replacement option, you can go to the copyright free audio library of YouTube and take any other music or audio from there with your previous music or audio (for which copyright claim has come).  ) You can replace or replace any music or audio of your own, but one thing to keep in mind while doing this is to match the duration of your previous music or audio and the duration of the music or audio you will replace.


 This way you can successfully remove the copyright claim that came to your channel with the material of Creative Commons i.e. copyright free content.


 Be sure to comment in the comment box to find out how it felt to read this article

 Because if reading this article is of any benefit to anyone, then I will consider this effort worthwhile