ভারত, পশ্চিমবঙ্গ 2021 মার্চ বিধানসভা নির্বাচনের ভোট হবে।
"কোভিড -১৯" মহামারী মৃত্যুর পদধ্বনি।
তবুও কিন্তু ভোট হবে!
"কোভিড -19"এর অবস্থায় জনসভা, মিটিং, মিছিল। সংক্রমণ বাড়ছে বাড়ুক, তবুও কিন্তু ভোট হবে!
রতন নামের ছেলেটি "কভিড -১৯" তে চাকরি হারিয়েছে, ছেলেটি এখন বেকার। তবুও কিন্তু ভোট হবে!
জিনিসের দাম আকাশছোঁয়া, মধ্যবিত্তরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবুও কিন্তু ভোট হবে?
ঘুষের খেলা সর্বত্র, ঘুষ না দিলে কোনও কাজ হবে না, তবুও কিন্তু ভোট হবে!
রেশন, দোকান, বাজার, অফিস, সর্বত্র লম্বা লাইন, সর্বত্র বিশৃঙ্খলা, তবুও কিন্তু ভোট হবে!

No comments:
Post a Comment